ছোট্ট বন্ধুরা,
তোমরা তো প্রায় সব কিছুই চেনো, জানো। সত্যিই, তোমাদের বুদ্ধির প্রশংসা করতে হয়।
তোমরা নিশ্চয়ই ট্রলি চেনো। ট্রলি কী?
ট্রলি দুই বা চার চাকার ঠেলাগাড়ি। আবার রেলের ওপর দিয়ে চলা ছোট নিচু ট্রাককেও ট্রলি বলে। খাবার পরিবেশনের কাজে ছোট্ট চাকাওয়ালা যে টেবিল ব্যবহার করা হয়, সেটিও কিন্তু ট্রলি। ট্রামের সাথে উপরে ঝুলন্ত বৈদ্যুতিক তারের সংযোগ রক্ষাকারী চাকাও ট্রলি। ব্যাগের নিচে চাকা লাগিয়ে ঠেলে নিলে সেটিও কিন্তু ট্রলি হয়ে যায়। আর ট্রলি বাস, ট্রলি কার ইত্যাদিও আছে। এবার ছবি দেখো।
