পাখিটি আরো বলে, আমার দ্বিতীয় উপদেশটি কী ছিল? মনে পড়ে তোমার? উপদেশটি ছিল, ‘কারো অসাড় কথায় কান দিও না।’ তাই নয় কি? অথচ আমার মুখের অসাড় কথায় এখনই কান দিলে তুমি। বিশ্বাস করে ফেললে আমার কথা। তোমার কি এতটুকুও বুদ্ধি নেই যে, ছোট্ট একটি পাখির ডানার নিচে ‘কী এমন অমূল্য রতœ’ লুকিয়ে থাকতে পারে? আমার এই অসাড় কথা তুমি এত সহজে বিশ্বাস করে ফেললে? কত বড় বোকা, কত বড় লোভী তুমি। মনের ভিতরের সুপ্ত লোভ তোমাকে কাণ্ডজ্ঞানহীন করে ফেলেছে। তোমার জন্য আফসোস হয় নোবলম্যান। কবে আর বিজ্ঞ হয়ে উঠবে তুমি? তোমার মতো নিরেট মাথা মোটা নোবলম্যানদের দ্বারা নির্ধারিত হয় দেশের নীতি, দশের আইন? তোমার মস্তকপ্রসূত আইন-কানুনে কী এমন উপকার মেলে সমাজের?
কথাটি বলে ফুড়ুৎ করে উড়ে বনের ভিতরে চোখের আড়াল হয়ে যায় পাখিটি।
(শেষ)
পাখিটি আরো বলে, আমার দ্বিতীয় উপদেশটি কী ছিল? মনে পড়ে তোমার? উপদেশটি ছিল, ‘কারো অসাড় কথায় কান দিও না।’ তাই নয় কি? অথচ আমার মুখের...
