একশ’ চৌদ্দ
আছে। ঘুমাচ্ছে। আমার পিঠে। তুমি আমার পিঠে উঠে বসো। মাকে ধরে বসো। আমি উড়িয়ে তোমাদের বাড়িতে নামিয়ে দিয়ে আসি।
রিয়াজ কাকার পিঠে উঠে হতাশ হলো। মাকে এরকম ঘুমন্ত আর ল্যাগব্যাগে সে আশা করেনি। মা তাকে চিনতে পারবে তো? মনে হয় না। কাকা তো বললই, মা এখানে মানসিক রোগী হিসাবে আছে। মানে পাগল। মা পাগল হয়ে গেছে। তা পাগল হোক, মা তো! রিয়াজ মাকে শক্ত করে ধরে বসে রইল। একসময় মনে হলো মাও যেন তাকে আঁকড়ে ধরেছে।
বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে খুব ভোর হয়ে গেল। কাকা বলল, তোমাদের নামিয়ে দিয়েই আমি বেরিয়ে পড়ব। বেশি সকাল হয়ে গেলে আমাদের আবার অসুবিধা।
তুমি এখন কোথায় যাবে?
আপাতত পরীরাজ্যে ফিরে যাবো। তারপর তো অনেক কাজ দিয়ে রেখেছ। দেখলে না বাবুর মা-বাবা কেমন কান্না করছিল। আজ রাতেই বাবুকে ওদের ছাদে নামিয়ে দেবো।
তারপর?
তারপর আরেকটা কাজ বাকি আছে। বেলাল নামের যুবকটিকেও তোমাদের পৃথিবীতে ফিরিয়ে দিয়ে যাবো।
(চলবে)
