সাতপারা হ্রদের কথা বলছি। এটি একটি ছোট হ্রদ। ছোট হলে কী হবে, খুবই আকর্ষণীয়। এর আয়তন মাত্র দুই দশমিক পাঁচ বর্গকিলোমিটার। হ্রদটি গুরুত্ব ও সৌন্দর্যে অনন্যা।
পাকিস্তানের উত্তরাঞ্চলের স্কারদু উপত্যকায় সাতপারা হ্রদের অবস্থান। স্থানীয় লোকদের মাঝে হ্রদটি সম্পর্কে একটি বিশ্বাস বদ্ধমূল রয়েছে- এর তলায় আছে স্বর্ণের খনি। দিনের বেলায় চিকচিক করা হ্রদের জলরাশি থেকেই এমন বিশ্বাসের জন্ম।
সাগর সমতল থেকে সাতপারা হ্রদের উচ্চতা প্রায় আট হাজার ৬৫০ ফুট। হ্রদকে ঘিরে আছে নজরকাড়া পর্বতমালা। চিত্রময় পারিপার্শ্বিক রূপ একে করেছে পাকিস্তানের সৌন্দর্যমণ্ডিত হ্রদগুলোর একটি।
স্কারদু শহরের মানুষের কাছে হ্রদটি অনেকটা জীবন-সঞ্জীবন। কারণ এখান থেকেই তারা পায় পানির সরবরাহ।
২০১৩ সাল থেকে হ্রদ এলাকায় অনেক পর্যটকের ভিড় লক্ষ করা যাচ্ছে। এখানে গড়ে উঠেছে বেশ কিছু আকর্ষণীয় হোটেল, যা পর্যটকদের চাহিদা পূরণ করছে।
সাতপারা হ্রদের কথা বলছি। এটি একটি ছোট হ্রদ। ছোট হলে কী হবে, খুবই আকর্ষণীয়। এর আয়তন মাত্র দুই দশমিক পাঁচ বর্গকিলোমিটার। হ্রদটি গুরুত্ব ও সৌন্দর্যে...
