(গত দিনের পর)
পাগল বেশে ঘুরে বেড়াতে থাকে গহিন চারুবনে। ঘুরতে ঘুরতে হঠাৎ সে দেখতে পায় অপরূপা সুন্দরী এক কিশোরীকে। এমন সুন্দরী সে ইতোপূর্বে আর কোথাও দেখেনি। প্রিন্স রিঙ এগিয়ে যায় সেই সুন্দরীর কাছে। গিয়ে জিজ্ঞেস করে, ‘কে তুমি? এই গহিন জঙ্গলে কেনই বা একা ঘুরে বেড়াচ্ছ?’
এখানে একটি কথা বলে রাখি। চারুবনের ডাইনি হারিয়া ও তার ভাই দানব গুবলিথ ছিল খুবই ভয়ঙ্কর। মানুষের শরীরের কাঁচা মাংস খেতে সদা ওঁৎ পেতে থাকে তারা। প্রিন্স আসমান্ড ও প্রিন্সেস সিগনিকে তারা কিছুতেই মেনে নিতে পারেনি। তাই তাদের হাড়গোড় ও রক্ত চুষে খাওয়ার জন্য নানা ফন্দি করে থাকে ডাইনি হারিয়া। কিন্তু কিভাবে? প্রিন্স আসমান্ড তরবারি চালনায় সুদক্ষ, বুদ্ধিতে অত্যন্ত চতুর ও কৌশলী। তাকে অথবা তার ছোট বোনকে ধরা কিংবা আটকানো এখনো সম্ভব হয়নি ডাইনি হারিয়ার। এবার বুঝি সেই সুযোগ এলো, এমনি চিন্তা করে ডাইনি নিজে প্রিন্সেস সিগনির রূপ নিয়ে ঘুরে বেড়াচ্ছিল চারুবনে। আর তখনি দেখা হয়ে যায় প্রিন্স রিঙের সাথে।
‘কে তুমি’, প্রিন্স রিঙের এমন প্রশ্নে ডাইনির সুযোগ এসে যায়। অপরূপা সুন্দরী প্রিন্সেস সিগনিরূপী ডাইনি বলে, ‘আমার নাম প্রিন্সেস সিগনি। এই রাজ্যের রাজকুমারী আমি।’ (চলবে)