(গত দিনের পর)
প্রিন্স রিঙ বলে, ‘কী আবদার তোমার? বলো?’
‘এই বনে আমার দুটি ছোট্ট ওক বৃক্ষের চারা আছে। আমি সাথে করে নিয়ে যাবো বৃক্ষের চারা দুটিকে তোমার দেশে।’
‘তথাস্তু। চলো নিয়ে আসি তোমার ওক বৃক্ষের চারা দুটি।’
সিগনিরূপী ডাইনি বলে, ‘না, তোমাকে যেতে হবে সেখানে। তুমি তোমার সাম্পানে চলে যাও। আমার জন্য অপেক্ষা করতে থাকো। আমি সন্ধ্যের মধ্যেই ফিরে আসব ওক বৃক্ষের চারা দুটি নিয়ে।’
প্রিন্স রিঙকে বিদায় দিয়ে ডাইনি চলে গেল দূরে একটি পাহাড়ের গুহায় তার ভাইয়ের আস্তানায়। ডাইনি হারিয়ার ভাই দানব গুবলিথ মাটির ভিতর দিয়ে চলাচল করে। মাটির গহিন পথ ধরে সে এক রাজ্য থেকে আরেক রাজ্যে চলে যেতে পারে। পাহাড়ের মাটির গুহায় যেয়ে ডাইনি হারিয়া তার ভাইয়ের কাছে নানা শলাপরামর্শ করে। তারপর ডাইনি চলে আসে চারুবনের সেই ওক বৃক্ষ দুটির কাছে।
ওই বৃক্ষ দুটির কোঠরে তখন ঘুমিয়ে ছিল প্রিন্স আসমান্ড ও প্রিন্সেস সিগনি। ডাইনি এবার তার আগের সেই ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং মন্ত্র চেলে বৃক্ষ দুটিকে ছোট্ট দুই চারা গাছে পরিণত করে নেয়। এরপর দুই হাতে টান মেরে তুলে নিয়ে আসে বৃক্ষ দুটিকে।
(চলবে)
