(গত দিনের পর)
পরদিন মহাধুমধামে প্রিন্স রিঙের সাথে প্রিন্সেস সিগনির এবং প্রিন্স আসমান্ডের সাথে প্রিন্সেস প্যানুলার শুভ বিয়ে অনুষ্ঠিত হয়। আনন্দের বন্যা বয়ে যায় রাজপ্রাসাদে।
বিয়ের পর প্রিন্স আসমান্ড ও প্রিন্সেস প্যানুলার বিদায়ের পালা। সবার কাছ থেকে বিদায় নিয়ে সাগর পাড়ি দিয়ে প্রিন্স আসমান্ড প্রিন্সেস প্যানুলাকে নিয়ে চলে আসে তার নিজ রাজ্যে। এসে দেখে যুদ্ধ শেষ। প্রিন্স আসমান্ডের পিতা বিজয়ের বেশে ফিরে এসেছে নিজ প্রাসাদে। এসে শোনে তার প্রিয়তমা স্ত্রীর বিয়োগ কাহিনী। এর পরেই ফিরে আসে প্রিন্স আসমান্ড। পুত্র ও পুত্রবধূকে পেয়ে বৃদ্ধ রাজার মনে প্রশান্তির ঢেউ বয়ে যায়। আনন্দে মুখোরিত হয় রাজপ্রাসাদের প্রতিটি দেয়াল। (শেষ)
