(গত দিনের পর)

ভীত-ত্রস্ত মেয়েটি সন্ন্যাসীর কাছে এসে অনুনয় বিনয় করে বলে, দয়া করো, হে সন্ন্যাসী। আমার প্রতি দয়াবান হও। আমাকে বাঁচাও।
সন্ন্যাসী বলেন, কী সমস্যা তোমার? এমন করে দৌড়িয়ে পালাচ্ছ কেন? কে তুমি?
মেয়েটি বলে, এক যুবক আমার পিছু নিয়েছে। আমাকে পেলেই সে মেরে ফেলবে। ওই যুবকটির হাত থেকে বাঁচার জন্য ছুটে পালাচ্ছি আমি। যুবকটির সাথে যদি তোমার দেখা হয়, তাকে বলবে, এ পথ দিয়ে আমি কাউকে যেতে দেখিনি। এইটুকু বললেই হয়তো প্রাণে বেঁচে যাবো আমি। আমাকে এই দয়াটুকু করো হে ঋষি। এ কথা বলে ফের বাতাসের গতিতে দ্রুত ছুটে পালিয়ে গেল সে।
(চলবে)