(গত দিনের পর)
সন্ন্যাসী লক্ষ করলেন, পেছনে ফেলে আসা সেই উঁচু বৃক্ষটির চিড় ধরা গুঁড়ির ভেতরেই যেন ঢুকে গেল মেয়েটি। তারপর চোখের নিমেষেই হাওয়া।
কিছুটা অবাক এবং মেয়েটির প্রতি কিছুটা সহানুভূতিশীল মন নিয়ে সন্ন্যাসী আবার সামনের দিকে পা বাড়ালেন। বেশি দূর যাননি তিনি। দেখেন সারা দেহে বর্ম সজ্জিত এক যুবক ঘোড়ায় চেপে তার দিকে ছুটে আসছে। পরনে তার সোনার সুতোয় বুনানো পোশাক। কাঁধে ঝুলানো তীর ধনুক আর কোমরে রয়েছে একটি তলোয়ার। যুবকের ঘোড়াটি যেন বিদ্যুৎ চমকের মতোই ক্ষিপ্র। চোখের নিমেষেই বুঝি হারিয়ে যেতে পারে দূর দিগন্তে। এমনি টগবগে ঘোড়াটি।
সন্ন্যাসীর কাছে এসে যুবকটি জিজ্ঞেস করে, ওহে মান্যবর, এই দিকে কোনো মেয়েকে ছুটে পালাতে দেখেছেন? যার পরনে ছিল লাল কোট, মাথায় সোনালি চুল, চোখ রক্তের মতো লাল। (চলবে)