(গত দিনের পর)
কিন্তু পা ছিল তার খালি?
সন্ন্যাসী বললেন, না না, এমন কাউকে দেখিনি আমি।
যুবকটি বলল, ওহে সন্ন্যাসী, তুমি মিথ্যে বলো না। যে মেয়েটিকে তুমি করুণা করছ, সে আসলে করুণা পাওয়ার যোগ্য নয়। সে এক উড়ন্ত রাক্ষসী। মানুষের অনিষ্ট করে বেড়ায় সে। ওদের হাজার হাজার জাত রয়েছে এই পৃথিবীতে। আমি নিজেই হত্যা করেছি হাজার হাজার রাক্ষসকে। কিন্তু এই রাক্ষসী অত্যন্ত ধূর্ত। অন্যদের চেয়েও বেশি নিষ্ঠুর সে। তরতাজা মানুষের মাংস চিবিয়ে চিবিয়ে খায়। ওহে সন্ন্যাসী, তুমি যদি মেয়েটিকে দেখে থাকো, তা হলে আমাকে বলে দাও, কোনো দিকে গেছে সে। মিথ্যে বললে স্বর্গের মালিকের কাছে কৈফিয়ত দিতে হবে তোমায়।
একথা শুনে সন্ন্যাসী বললেন, তুমিই যে সত্য কথাটি বলছ, সেটা আমি বুঝব কী করে, হে যুবক? (চলবে)
