(গত দিনের পর)

সন্ন্যাসী আরো বললেন, এতক্ষণে মেয়েটি হয়তো গাছের গুঁড়ির ভেতর দিয়ে উপরে আকাশে উঠে গেছে। যুবকটিকে তিনি আঙ্গুলের নিশানায় দেখিয়ে দিলেন গাছটি।
সন্ন্যাসীর কাছ থেকে এইটুকুই জানার ছিল দেবদূতের। যুবকটি তখন বিদ্যুৎগতির ঘোড়া থেকে নেমে ঘোড়াকে নিয়েই সেই গাছের কোটরে ঢুকে যায়। তারপর উপরের দিকে তাকায় সে। গুঁড়ির ভেতর থেকে উপরে নীল আকাশ দেখতে পেল সে। কুঠুরির ভেতরে আবার ঘোড়ায় চেপে বসে যুবকটি। এরপর ঘোড়া হাঁকিয়ে উঠে যায় উপরে নীল আকাশে।
এর পরের ঘটনা বড় অদ্ভুত! (চলবে)