ছোট্ট বন্ধুরা,
ইতোমধ্যেই তোমরা জেনেছ খেলার গোলক বা ভাঁটকে বলে বল। বল কী দিয়ে তৈরি করা হয়? চামড়া, প্লাস্টিক বা রাবার দিয়ে। অন্যান্য উপকরণ দিয়েও তৈরি করা যায়। বিচিত্র রঙের বিভিন্ন আকারের বল রয়েছে, তাই না? কোনোটি লাল, কোনোটি হলুদ, সাদা, কালো বা খয়েরি রঙের। মিশ্র রঙের বলও দেখা যায়। ছোট, বড় বিভিন্ন আকারের বলের সাথেই তোমাদের পরিচয় আছে।
