গত দিনের পর

সওদাগরপুত্র বলে, তোমাদের আনন্দ যে একটি নিঃপাপ প্রাণীর জন্য মৃত্যুর কারণ হয়ে যাচ্ছে। খামোশ, থামো তোমরা।
এক কথায়, দু’কথায় বেশ জটলা বেঁধে যায় সেখানে। সওদাগর পুত্র ভাবে, এই দুষ্টু ছেলেদেরকে এভাবে থামানো যাবে না। তাই সে একটি প্রস্তাব করে বসে। বলে, আচ্ছা তোমাদের কুকুর ছানাকে বেঁচে দাও আমার কাছে। আমি কিনে নেবো এটিকে।
ছেলেদের একজন বলে, তা হলে দাও একশো রৌপ্যমুদ্রা দাও আমাদের। কুকুর ছানাকে আমরা একশো রৌপ্য মুদ্রার কমে বিক্রি করব না।
অবশেষে সওদাগর পুত্র কুকুরছানাকে কিনে নিলো। একশো রৌপ্যমুদ্রা দিয়েই কিনে নেয় সে। কিছু দূর গিয়ে সে কুকুরছানাকে ছেড়ে দিয়ে বলে যা, চলে যা। পালা এবার। না হলে দুষ্টু ছেলের দল আবার তোকে ধরে নিয়ে যাবে। মেতে উঠবে তোর মরণ খেলায়।
(চলবে)