(গত দিনের পর)
তাই তোমাকে যেভাবে বলছি, সেভাবেই তুমি আমার নাগপিতা ইন্দ্রাশার কাছ থেকে এ দুটি জিনিস চেয়ে নেবে।
এদিকে নাগরাজপুত্র ফিরে আসায় পাতালপুরীতে খুশির বন্যা বয়ে যায়। আনন্দের ফোয়ার বইতে থাকে পাতালপুরীতে। একসময় নাগপুত্র সওদাগরপুত্রকে নিয়ে হাজির হয় তার পিতা নাগরাজ ইন্দ্রাশার দরবারে। খুশির জোয়ার যেন বয়ে যায় তখন। নাগরাজ জিজ্ঞেস করেন, হে মানব সন্তান। তুমি আমার পুত্রকে ওঝাদের হাত থেকে বাঁচিয়েছ। কী চাও তুমি?
সওদাগরপুত্র বলে, আপনার পুত্রকে ফিরিয়ে দিতে পেরেছি, এটাই আমার বড় পাওয়া। আর কিছু চাই না আমি হে নাগরাজ।
ইন্দ্রাশা তখন বলে, তা হয় না। তোমাকে পুরস্কৃত না করলে আমার রাজ্যের যে অমঙ্গল হবে। বলো কী চাও তুমি?
সওদাগরপুত্র তখন শিখিয়ে দেয়া কথাগুলোই বলে। আরো বলে, কোনো পুরস্কারের লোভে আমি আপনার পুত্রকে ফিরিয়ে আনিনি।
(চলবে)
(গত দিনের পর)তাই তোমাকে যেভাবে বলছি, সেভাবেই তুমি আমার নাগপিতা ইন্দ্রাশার কাছ থেকে এ দুটি জিনিস চেয়ে নেবে। এদিকে নাগরাজপুত্র ফিরে আসায় পাতালপুরীতে খুশির বন্যা...
