ছোট্ট বন্ধুরা,
তোমরা হয়তো জানো, ক্ষারজাতীয় জিনিসকে বলে অ্যালকালি, যা পানিতে দ্রবীভূত হয়। ক্ষারের তীব্র জলীয় দ্রবণ তিক্ত। এটিকে হাতে সাবানের মতো মনে হয়। ক্ষারের দ্রবণ অন্যান্য দ্রব্যকে ক্ষয় করে ফেলে। তাই একে অতি সতর্কতার সাথে ব্যবহার করতে হয়। একটি ক্ষারজাতীয় জিনিসকে সহজেই শনাক্ত করা যায়, যখন এর পানীয় দ্রবণ লাল লিটমাস কাগজকে নীল লিটমাস কাগজে রূপান্তর করে। যখন অ্যাসিড ও ক্ষার একত্রে পানিতে মেশে তখন লবণ তৈরি হয়। যখন শুষ্ক অ্যাসিড ও শুষ্ক ক্ষার মেশানো হয়, তখন কোনো রকমের রাসায়নিক বিক্রিয়া ঘটে না।
শক্তিশালী অ্যালকালি নানা প্রকার দ্রব্যকে পরিষ্কার করতে এবং সাবান তৈরির কাজে ব্যবহার করা হয়ে থাকে।
খুব ভালো জাতের অ্যালকালি হলোÑ সোডিয়াম হাইড্রোক্সাইড ও পটাশিয়াম হাইড্রোক্সাইড। পটাশিয়াম হাইড্রোক্সাইড নরম সাবান ও ওষুধ তৈরির কাজে ব্যবহার করা হয় এবং সোডিয়াম হাইড্রোক্সাইড শক্ত সাবান ও ওষুধ তৈরির কাজে লাগে। তা ছাড়া বিভিন্ন রাসায়নিক দ্রব্য যেমনÑ রেয়ন, ছবি তোলার ফিল্মও তৈরি করা হয় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাহায্য নিয়ে। এবার ক্ষারের ছবি দেখো।
