ছোট্ট বন্ধুরা,
১৯ শতকের কথা। আয়ারল্যান্ডে একজন পশু চিকিৎসক ছিলেন। তিনি তার ছোট্ট ছেলেকে একটা সাইকেল কিনে দিয়েছিলেন। কিন্তু সাইকেলে চড়তে সে মোটেই আরাম বোধ করত না। সেজন্য তিনি সেই সাইকেলে রাবারের টায়ার লাগিয়ে দিলেন। এতে চাকা উঁচু হলো আর মাটিতে চলার গতি বেড়ে গেল। তোমরা কি ডানলপ নামটি শুনেছ? বিশ্বের এক বিখ্যাত টায়ার কোম্পানির নাম। সেই পশু চিকিৎসকের নাম ছিল ডানলপ। তিনিই কিন্তু চাকায় লাগানোর টায়ারের আবিষ্কর্তা। টায়ার লাগানোর জন্যই এখন ঝাঁকিবিহীনভাবে সব গাড়ি কেমন করে চলছে বলো। বেশ আরাম হয়েছে। টায়ার ছাড়া এখন আর কোনো চাকা বা গাড়ির কথা ভাবাই যায় না। রেলগাড়ি ছাড়া আর সব গাড়িতেই এখন টায়ার লাগে। - মৃত্যুঞ্জয় রায়
ছোট্ট বন্ধুরা,১৯ শতকের কথা। আয়ারল্যান্ডে একজন পশু চিকিৎসক ছিলেন। তিনি তার ছোট্ট ছেলেকে একটা সাইকেল কিনে দিয়েছিলেন। কিন্তু সাইকেলে চড়তে সে মোটেই আরাম বোধ করত...
