(গত দিনের পর)
সাথের কুকুর ছানা ও বিড়াল ছানাকে বলে, যা তোরা খেলা কর গে। আমাকে একটু বিশ্রাম নিতে দে। এমন সুন্দর বৃক্ষতলায় কিছুক্ষণ ঘুমিয়ে নিতে পারলে মন্দ হয় না।
ক্ষণিকের মধ্যেই ঘুম চলে আসে তার। ঘুম থেকে ওঠে বেশ ক্ষুধা পায়। চেয়ে দেখে পাশেই রয়েছে নাগরাজের দেয়া পান পাত্রটি। সে বিশ্বাস অবিশ্বাসের দোলায় চেপে কৌতূহলবশত পান পাত্রটি হাতে নেয়। তারপর বলে, ওহে পানপাত্র, তুমি এতদিন ছিলে কার?
পানপাত্র মানবকণ্ঠের মতো উত্তর দেয়, নাগরাজ ইন্দ্রাশার।
এখন তুমি কার?
এখন তোমার।
তুমি যদি আমার হয়ে থাকো, তা হলে পূর্ণ হও কালো গাভীর দুধে। আমি পান করব।
সঙ্গে সঙ্গে পানপাত্রটি দুধে পূর্ণ হয়ে যায়। সওদাগরপুত্র পানপাত্রটি মুখে নিয়ে চুমুক দেয়। পান করতে থাকে দুধ। এমন মিষ্টি দুধ যেন সে কখনো পান করেনি। পেট ভরে গেল তার। কিন্তু পানপাত্রে দুধের কমতি হলো না। সে তার কুকুর ছানা ও বিড়াল ছানাকেও দুধ খাওয়াল। মন-প্রাণ ভরে গেল তাদের।
(চলবে)
