(গত দিনের পর)

সে রাজপুত্রকে বলে, তোমার সব আবেদন আমি মেনে নেবো। তবে আমাকে একটি মাস সময় দিতে হবে।
কেনো? এক মাস কেনো? কেনো আজকের দিনে নয়?
আমার একটি ব্রত আছে। সেই ব্রত পালন করতে হবে আমায়। মাত্র একটি মাস আমি এই অট্টালিকার বদ্ধ ঘরে ব্রত পালন করবো। এর পর তোমার কী চাওয়া, আমাকে এসে বলবে। আমি পূরণ করে দেবো।

এদিকে সুরম্য অট্টালিকা ও রূপের কন্যাকে হারিয়ে কী হাল হলো সওদাগরপুত্রের? সে এখন পাগল প্রায়। শোকে দুখে ভেঙে পড়েছে তার মন। দিন শেষে সন্ধ্যায় বাড়ি ফিরেই তার চমক ভাঙে।
কোথায় বাড়ি, কোথায় তার সুরম্য অট্টালিকা। চারদিকে আগের মতো সেই বিরান ভূমি। চোখের সামনে ধু ধু শূন্য যেন হাহাকার করছে। কোথাও ঘরবাড়ি বা অট্টালিকার চিহ্ন পর্যন্ত নেই।
(চলবে)