(গত দিনের পর)
কোথায়? কোথায় পুড়ছে আমার গায়ের সেলঙ? ফণা তুলে সে মাথা উঁচু করে। এরপর বুকে ভর দিয়ে ছুটতে থাকে সে। এক সময় ঝর্ণার জলের তলের পাতাল ভেদ করে উপরের দুনিয়ায় উঠে আসে নাগপুত্র। সরিসৃপ প্রাণী সে। ঝর্ণার জলের উপরে বুকে ভর দিয়ে সে চলে আসে সওদাগর পুত্রের কাছে। তারপর মাটি থেকে দুই হাত উপরে ফণা তুলে সে তাকিয়ে থাকে সওদাগর পুত্রের দিকে। চোখে মুখে ও জিহ্বায় প্রশ্ন, কী হয়েছে তোমার? আবার কী বিপদে পড়েছ তুমি? কেন এই অসময়ে স্মরণ করছ আমাকে?
মনের সাথে মনের ঝংকারে দু’জনের মধ্যে কথার আদান প্রদান হয়। নাগপুত্রের কাছে সওদাগর পুত্র তার দুঃখের কাহিনী খুলে বলে। সব কিছু শোনার পর নাগপুত্র বলে, হে সওদাগর পুত্র, বন্ধু আমার। শোনো একটি কথা বলে রাখি তোমায়। নারীকে তুমি যত পারো ভালোবাসা দাও, কিন্তু তাকে বিশ্বাস করো না।
(চলবে)