(গত দিনের পর)
সওদাগরপুত্র, নাগপুত্র, বিড়াল ও কুকুর ছানা দেখে সেই রাজপ্রাসাদ থেকে এদিকেই ছুটে আসছে তাদের প্রিয় রূপের কন্যা।
সওদাগরপুত্র আবার ফিরে পেল সব। এবার নাগপুত্রের ফিরে যাবার পালা। সওদাগারপুত্র বলে, হে আমার প্রিয় বন্ধু নাগরাজ ইন্দ্রাশার পুত্র। এই নাও, তোমার পিতার শ্রী আংটি। এ আংটি কোন মানুষের অধিকারে থাকার জন্য নয়। এই আংটি তার পূর্বের মালিকের কাছেই নিরাপদে থাকবে। আরো নিয়ে যাও তোমার পিতার সেই পান পাত্রটি। এটিও কোনো মানুষের অধিকারে থাকার বস্তু নয়। মানুষ হলো কর্মবীর। কর্ম করে বেঁচে থাকাই তার সাজে। (শেষ)
