ছোট্ট বন্ধুরা,
তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, পাখিখেকো বাঘমাছই হচ্ছে উড়ন্ত পাখিখেকো মাছ। এখন পর্যন্ত একমাত্র টাইগার ফিশ বা বাঘমাছের উড্ডীন পাখি শিখারের প্রমাণ পাওয়া গেছে।
দক্ষিণ আফ্রিকার একটি প্রদেশ লিমপোপো। এ প্রদেশের একটি কৃত্রিম হ্রদে বাঘমাছের উড্ডীন পাখি শিকারের দৃশ্য দেখা গেছে। একদল গবেষক এ মাছের উড্ডীন পাখি শিকারের ভিডিও দৃশ্য ধারণ করেছেন। দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটির এই গবেষক দল তাদের গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছেন। কোথায়? ‘ফিশ বায়োলজি’ সাময়িকীতে।
বাঘমাছ সাধারণত ভোরে ও সন্ধ্যায় শিকার করে। এদের শিকারের তালিকায় থাকে ছোট মাছ। দিনের বেলায় বিশ্রাম নেয় গভীর পানিতে গিয়ে। গ্রীষ্মের সকালে এ মাছের আচরণ যায় বদলে। এ সময় এরা লাফ দিয়ে প্রায়ই পানির বেশ উপরে ওঠে। কখনোবা পানির ওপর দিয়ে উড়ে চলা পাখিকে কামড়ে ধরে খপ করে।