(গত দিনের পর)
সাপের সাবধান বাণী শুনে সে আবার স্ব¯েœহে তার আবেগঘন হাতখানি তৃতীয় বারের মতো সাপের মাথায় বুলিয়ে দেয়।
সাপ এবার জিজ্ঞেস করে, এবার তুমি কী অনুভব করছ?
নওকর বলে, আমার কাছে মনে হচ্ছে পৃথিবীর অভ্যন্তরের সব সম্পদ ও খনির সন্ধান যেন আমি পেয়ে গেছি।
: হ্যাঁ, তোমার প্রতি আমার ভালোবাসার দায় মেটাতে নিজের শরীরটাকে বারবার ক্ষত-বিক্ষত করে আজ আমি সব জানিয়ে দিলাম তোমায়। এবার তুমি সোজা চলে যাও রাশিয়ার সম্রাট জারের কাছে। তার এক সুন্দরী কন্যা আছে। তাকে বিয়ের প্রস্তাব দাও।
প্রস্তাব পেয়ে সম্রাট জার তোমার জ্ঞানের পরীক্ষা নেবেন। আশা করি, পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে তুমি। কারণ, তোমার চেয়ে জ্ঞানী বর্তমান পৃথিবীতে আর কাউকে সে খুঁজে পাবে না। সম্রাটের মেয়েকে বিয়ে করে সুখী হও। তবে, বিদায় বেলায় আমার একটা অনুরোধ, যতকাল বেঁচে থাকবে, আমাকে মনে রেখো প্রিয়তম। যত দিন বেঁচে থাকি এই সাপের জীবন নিয়েই বেঁচে থাকতে হবে আমাকে।
এ কথা বলে সাপটি কুণ্ডলি পাকানো শরীরটাকে প্রশস্ত করে চলে যেতে লাগল অন্ধকার ঝোপের ভিতর।(শেষ)