ছোট্ট বন্ধুরা,
মেঘের কথা বলছি। তোমরা সবাই মেঘ চেনো, তাই না? মেঘ থেকে বৃষ্টি হয়, এটিও তোমাদের জানা। বলতে পারো, মেঘ কেন উঁচুতে জমে? নিচের বাতাস সাধারণত গরম। গরম বাতাসে মেঘ জমতে পারে না। ঠাণ্ডা বাতাসেই জলীয়বাষ্প জমে। উপরের বাতাস ঠাণ্ডা। এ কারণেই উঁচুতে মেঘ জমে। মেঘের ইংরেজি মনে আছে কি? Cloud. এবার ছবি দেখো।
- ইমরুল হাসান