(গত দিনের পর)
সরপুঁটি বলে, তা কী করবে তুমি?
বক বলে, আমি একটি কথা ভেবে রেখেছি। এই জলাশয়ের একটু দূরেই পদ্মবিল। কী গভীর কালো টলোমলো পানি তার। শাপলা ও পদ্মপাতায় ঘেরা। কিনারে রয়েছে কচুরিপানা ও দামদল। ওখানে মাছেরা যে কী শান্তিতে আছে।
: তো? আমাদের কি? আমরা সেখানে যাবো কিভাবে?
: সে কথাটাই তো বলতে চাই। তোমরা যদি চাও, আমি তোমাদের নিয়ে যেতে পারি। আমার এই লম্বা ঠোঁটে তোমাদেরকে একটি একটি করে তুলে নিয়ে ওই পদ্মবিলে ছেড়ে দিয়ে আসব।
: হু, আমরা তোমার কাছে ধরা দেই। আর তুমি আমাদের গলধঃকরণ করো। বকধার্মিকের কথায় বিশ্বাস করতে নেই।
: দেখো, আমাকে খামাখাই বকধার্মিক বলছ। এই অল্প পানির মাছদের জন্য বড্ড মায়া হয়। তাই কথাটি পাড়লাম। আমার ওপর ভরসা পেলে যাবে, না পেলে নাই। শুকিয়ে মরো এখানে। সেধে উপকার করতে যাবো কেন? তবে আমি তোমাদের ভালো চাই। তোমরা ইচ্ছে করলে প্রমাণ করে নিতে পারো।
: কীভাবে?
: তোমাদের একজনকে আমার সাথে পাঠিয়ে দাও। সে গিয়ে দেখে আসুক পদ্মবিল। দেখে আসুক কী গভীর কালো পানি। আমি যে মিথ্যে বলিনি সেটি প্রমাণ হয়ে যাবে। (চলবে)