ছোট্ট বন্ধুরা,
তোমরা হয়তো জানো, আমেরিকায় কয়েক ধরনের অদ্ভুত বানর আছে। এগুলোর মধ্যে মারমোসেট, ক্যাপুচিন ও মাকড়সা-বানরের কথা বলা যেতে পারে। মারমোসেট বানর লম্বায় মাত্র ছয় ইঞ্চি। ক্যাপুচিনও ছোট বানর। এরা রোদ সহ্য করতে পারে না। ক্যাপুচিন বাস করে দক্ষিণ আমেরিকার ছায়ানিবিড় জঙ্গলে। মাকড়সা-বানরের বিশেষ বৈশিষ্ট্য এর লেজ। বানর কী খায়? এরা সাধারণত নিরামিষভোজী। তবে পোকামাকড়ও ধরে খায়। এবার ছবি দেখো। ইচ্ছে করলে অবসরে আঁকতেও পারো।
