(গত দিনের পর)
: হু, বেশ বলেছ। আমাদের একজনকে তোমার সাথে পাঠাই। আর তুমি তাকে খেয়ে ফেলো। কে যাবে তোমার সাথে? কার এমন হিম্মৎ?
: আমি যে তাকে খেয়ে ফেলব না, সেটাই প্রমাণ করো। তোমাদের একজনকে পাঠাও আমার সাথে। একটা মাছ-ই তো। প্রমাণ হয়ে যাক, আমি তোমাদের ভালো চাই, নাকি খেয়ে ফেলি? আমাকে পরীক্ষা করার জন্য হলেও তোমাদের একজনের যাওয়া উচিত। তা হলেই আমাকে বিশ্বাস করা না করার প্রমাণ পেয়ে যাবে তোমরা। আমার সাথে একটি মাছকে পাঠাও। তাকে পদ্মবিল দেখিয়ে আবার তোমাদের মাঝে ফিরিয়ে দেই। তা হলেই তো বুঝবে আমি তোমাদের কাউকে খেয়ে ফেলব না।
: তার পরও বিশ্বাস হয় না তোমাকে।
: একবার বিশ্বাস করেই দেখো না। একটি মাত্র মাছই তো। আসলে আমি শুধু উপকার করার জন্যই তোমাদেরকে কথাটা বলছি। তোমাদের খেয়ে ফেলব, এমন বাসনা আমার কোনো কালেও ছিল না। এখনো নাই। হবেও না কোনো দিন।
সরপুঁটি মাছ কিছুটা ভাবনায় পড়ে। সারসের কথায় বিশ্বাস চলে আসে মনে। তাই সে বলে, হু, প্রস্তাবটি খারাপ না। প্রমাণস্বরূপ কাউকে পাঠানো যেতে পারে। কিন্তু কে রাজি হবে? তোমাকে বিশ্বাস করার সাহস কারো নেই।
(চলবে)