ছোট্ট বন্ধুরা,

জলে ও স্থলে বিভিন্ন ধরনের প্রাণীর বাস। স্থলের ১০টি প্রাণী সবচেয়ে ভারী।
আজ জানবে তোমরা সাদা গণ্ডার সম্পর্কে। এটি সর্বোচ্চ সাত হাজার ৯২০ পাউন্ড (তিন হাজার ৮৫০ কেজি) পর্যন্ত ওজনের হয়। এর গড় ওজন পাঁচ হাজার পাউন্ড (দুই হাজার ৩৫০ কেজি)। সাদা গণ্ডারের গড় দৈর্ঘ্য কত? ১২ দশমিক পাঁচ ফুট। আমাদের প্রতিবেশী দেশ ভারতের আসাম রাজ্যে গণ্ডার আছে। গণ্ডারের ইংরেজি Rhinoceros, আর সাদা গণ্ডারের ইংরেজি White Rhinoceros.
এবার ছবি দেখো। ইচ্ছে করলে অবসরে আঁকতে পারো।