ছোট্ট বন্ধুরা,
কোন দেশের শিশুদের প্রায় সবারই টেডিবিয়ার আছে? মার্কিন যুক্তরাষ্ট্রের শিশুদের। তোমাদের অনেকে টেডিবিয়ার নিয়ে খেল। বড়রা কী করে জানো? সংগ্রহ করে। টেডিবিয়ার সংগ্রহ আমেরিকা ও ইউরোপের অনেক মানুষের শখ। তোমাদের কারোর যদি টেডিবিয়ার না থাকে, তাহলে এর জন্য কখনো বায়না ধরবে না। একদম কাঁদবে না, কেমন? তোমরা কত্ত ভালো। সবুর করবে। টেডিবিয়ার তৈরি করতে ব্যবহার করা হয় নরম কাপড় এবং মসৃণ ও মোলায়েম পশম। এবার ছবি দেখো এবং মজা করো। ইচ্ছে করলে আঁকতেও পারো।