(গত দিনের পর)
ডাম্পলিংওয়ালার বোকামিতে হাসির ফোয়ারা বয়ে যায় সবার মুখে।
দ্বিতীয় দিনও বৃদ্ধ তার ডাম্পলিং নিয়ে গ্রামে এলেন। এসেই তিনি ঘণ্টা বাজিয়ে বলছেন, ‘গরম গরম ডাম্পলিং, সুস্বাদু ডাম্পলিং। একটি নিলে দশ সেন্ট, দুইটি নিলে বিশ সেন্ট, তিনটি নিলে ফ্রি।’
লোকটির চার দিকে আজ অনেক ভিড় জমে গেল। সবাই তিনটি করে ডাম্পলিং নিচ্ছে। গপ গপ করে খাচ্ছে। হামহুম করে খাচ্ছে। চিবিয়ে খাওয়ার সময় কই? গিলে গিলে খাচ্ছে সবাই। অল্প কিছুক্ষণের মধ্যেই লোকটির সব ডাম্পলিং শেষ হয়ে গেল। আজকে আরো বেশি ডাম্পলিং বানিয়ে এনেছিলেন তিনি। কিন্তু সব শেষ। সবাই তিনটি করে খেয়েছে। কেউ বাদ পড়েনি। সবাই খেয়েছে, কিন্তু পয়সা লাগেনি কারো। তিনটি করে ডাম্পলিং খেলে তো পয়সা লাগে না।
তৃতীয় দিনেও একই ঘটনা ঘটে। সবাই তিনটি করে ডাম্পলিং কিনছে আর গপগপ করে খাচ্ছে। কারো মনে কোনো বিকার নেই। ফ্রি পাচ্ছে, ফ্রি খাচ্ছে। বৃদ্ধলোকটি নিজে কষ্ট করে ডাম্পলিং বানিয়ে আনে, আর ফ্রি দেয়ার শর্তে সবাই তিনটি করেই খাচ্ছে। কারো মনে কোনো বিকার নেই। (চলবে)
(গত দিনের পর)ডাম্পলিংওয়ালার বোকামিতে হাসির ফোয়ারা বয়ে যায় সবার মুখে।দ্বিতীয় দিনও বৃদ্ধ তার ডাম্পলিং নিয়ে গ্রামে এলেন। এসেই তিনি ঘণ্টা বাজিয়ে বলছেন, ‘গরম গরম ডাম্পলিং,...
