তোমাদের অনেকেই মাকড়সা দেখে ভয় পাও। ভাবো যদি কামড়ে দেয়! অনেকে বলে, কাল ঘুমিয়েছিলাম। কখন মাকড়সাটা কামড়াল টের পাইনি। কিন্তু অবাক হলেও সত্য, মানুষকে কামড়ানোর কোনো প্রয়োজন মাকড়সার নেই, কামড়ায়ও না। এমনকি তারা রক্তচোষাও নয়। তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে থাকতে পারো। ঘরে যত মাকড়সাই থাকুক ওরা তোমাকে কামড়াবে না। তবে বিছানা বা গায়ের ওপর দিয়ে মাঝে মাঝে দৌড়ে যেতে পারে। তবে হ্যাঁ, মাকড়সা যদি কখনো কোনো ফাঁদে আটকা পড়ে যায় বা তুমি তাদের খুব বিরক্ত করো, হাতে চাপা দাও, বাসা ভেঙে দাও তাহলে মাকড়সা কিন্তু রেগে কামড়ে দিতে পারে। তবে তাতেও ভয়ের কিছু নেই। কয়েকটা প্রজাতি ছাড়া আর কারো তেমন কোনো বিষ নেই।
-মৃত্যুঞ্জয় রায়
তোমাদের অনেকেই মাকড়সা দেখে ভয় পাও। ভাবো যদি কামড়ে দেয়! অনেকে বলে, কাল ঘুমিয়েছিলাম। কখন মাকড়সাটা কামড়াল টের পাইনি। কিন্তু অবাক হলেও সত্য, মানুষকে কামড়ানোর...
