(গত দিনের পর)

সবাইকে আপনি ডাম্পালিং খাইয়ে যান। অথচ আপনার কষ্টের কথা কেউ ভাবে না। আপনার কাছ থেকে ফ্রি খেতে কারো অস্বস্তিও লাগে না! এটা দেখে আমি অনুতপ্ত হই, বড় মর্মাহত হই। তাই, আমি একটি ডাম্পলিং কিনে খাবো। এতে দশ সেন্ট তো আপনি পাবেন। হ্যাঁ, আমার কাছে যদি বিশ সেন্ট থাকত, তা হলে আমি দু’টি ডাম্পলিংই কিনে খেতাম।
তরুণ ছেলেটির মুখে এমন কথা শুনে ডাম্পলিংওয়ালা হা হা করে হেসে ওঠেন। তারপর বলেন, পেয়েছি, আমি খুঁজে পেয়েছি তাকে। যাকে খুঁজতে আমি এই গাঁয়ে এসেছিলাম। তুমিই সেই তরুণ, যাকে আমি মনে প্রাণে খুঁজে বেড়াচ্ছি। এমন উদার, স্পর্শকাতর হৃদয়, দয়াবান মানুষই আমার দরকার। হে বৎস, আমি তোমাকে আমার ছাত্র বানিয়ে নিতে চাই। তোমাকে আমার সব জ্ঞান দিয়ে যাবো। আর ক’টা দিনই বাঁচব। তোমার মতো একজনের কাছে আমার বিদ্যা নিরাপদে থাকবে। হে বৎস, যাবে তুমি আমার সাথে?
(চলবে)