(গত দিনের পর)
মনে কি হবে না, এই পাতকুয়োটাই পৃথিবী, এর বাইরে আর কিছু নেই। কী ভাবছ? শোনো তাহলে- পাতকুয়োর এক ব্যাঙের কাহিনী শোনো।
পুরনো এক কুয়োয় ছিল ছোট্ট একটি ব্যাঙ। কুয়োর তলানিতে একটুখানি পানি। এই পাানিটুকুই ছিল ব্যাঙের কাছে বিশাল এক সমুদ্র, আর পাথরখণ্ডগুলো পাহাড়। পাতকুয়োটাই ছিল তার বিশাল দুনিয়া। আধো অন্ধকার, আধো আলো। শেওলা ধরা পানি। পানিতে খড়কুটো, মরা ডালপালা, পাতা, পোকা-মাকড়, কেঁচো। এসব খেয়ে বেশ সুখেই ছিল পাতকুয়োর ব্যাঙ। মনে মনে সে ভাবত, আহ, কী সুন্দর দুনিয়া আমার। উপরে এক টুকরো আকাশ, সেই আকাশ থেকে মাঝে মাঝে টুপটাপ বৃষ্টি পড়ে। আনন্দে লাফিয়ে ওঠে মন। কুয়োর ভিতরে এক দিক থেকে লাফ দিয়ে অন্যদিকে যাওয়া যায়। আবার অন্যদিক থেকে সাঁতরিয়ে এদিকেও আসা যায়।
পাতকুয়োর পানিতে সাঁতার কেটে যখন ব্যাঙ ক্লান্ত হয়ে পড়ে, ছোট্ট কোনো পাথরের উপর উঠে বসে থাকে সে।
(চলবে)