ছোট্ট বন্ধুরা,
কুয়াশা সম্পর্কে নিশ্চয়ই তোমাদের ধারণা আছে। আমাদের দেশে শীতকালে কুয়াশা পড়ে। শীতপ্রধান দেশে সারা বছরই কম-বেশি এটি পড়ে। কুয়াশা কী? এক ধরনের মেঘ। সাধারণত শীতকালে দেখা যায় চার দিক কুয়াশায় ঢেকে গেছে। রোদ ওঠার পর মাটি আস্তে আস্তে গরম হতে থাকে। ফলে কুয়াশার জলকণাগুলো আবার বাষ্প হয়ে যায়। কুয়াশা যায় কেটে। শীতপ্রধান দেশে রোদের তেজ কম। সেখানে কুয়াশা অনেকটা থেকেই যায়। লন্ডনের কুয়াশা বিখ্যাত। একে বলে লন্ডন কুয়াশা। সে কুয়াশা বেশ ঘন। তাই বেলা হলেও সেখানে পথচলা দায়।
-ইমরুল হাসান