(গত দিনের পর)
কিন্তু ব্যাঙের এমন কথা শুনে খয়েরি শালিক পাখিটির আরো জেদ চাপে মনে। সে বলে, আরে বোকা পাতকুয়োর ব্যাঙ। সাধেই কি সবাই তোমাকে পাতকুয়োর ব্যাঙ বলে। এই বদ্ধ জগতে বাস করে তোমার মনটাও সঙ্কীর্ণ হয়ে গেছে। দু’ঠোট দিয়ে ব্যাঙটাকে সে আরো জোরে চেপে ধরে।
ব্যাঙ এবার ভয় পেয়ে যায়। সে বলে, না না। আমি যাবো না। আমি যাবো না। তুমি চলে যাও। চলে যাও আমার বাড়ি থেকে।
শালিক পাখি বলে, একটু চুপ করো হে। আর চেঁচামেচি করো না। এবার চোখ দু’টো বন্ধ কর। এক সেকেন্ড, দুই সেকেন্ড, তিন সেকেন্ড। পত্ পত্ পত্।
শালিকের ওড়ার শব্দ শুনে পাতকুয়োর ব্যাঙ। ভয়ে এমনিতেই চোখ বন্ধ হয়ে আসে তার। সে শুধু বুঝতে পারে পাখির ঠোঁটে শূন্যে ভেসে আছে সে।
মাত্র কয়েক সেকেন্ড! শালিক পাখিটি ব্যাঙটিকে ঠোঁটে নিয়ে কুয়োর ভেতর থেকে বের হয়ে আসে। তারপর পাতকুয়ো থেকে আরো কিছুটা দূরে এক জলাশয়ের কিনারে গিয়ে নামে।
(চলবে)