ছোট্ট বন্ধুরা,
ক্যারম সম্পর্কে নিশ্চয় তোমাদের ধারণা আছে। অনেকের বাড়িতে হয়তো ক্যারমবোর্ড আছে। অনেকেই ক্যারম খেলে থাকবে। এটি একটি বিদেশী খেলা। এখন অবশ্য আমাদের দেশেও বেশ প্রচলিত।
ক্যারমবোর্ডে ক্যারম খেলা হয়। বলতে পারো ক্যারমবোর্ড কী? চার কোণে পকেটওয়ালা উঁচু বেড় দেয়া চৌকো একটা কাঠের বোর্ড বা তক্তির নাম ক্যারমবোর্ড। এ বোর্ডের মাঝখানে একটি লাল ঘুঁটি এবং নয়টি করে সাদা ও কালো ঘুঁটি রেখে স্ট্রাইকার দিয়ে আঘাত করে বা টোকা মেরে পকেটে ঘুঁটি ফেলতে হয়। যে আগে নিজের সব ঘুঁটি ফেলতে পারবে, সেই জিতবে। সাধারণত দু’জনে বা চারজনে ক্যারম খেলা হয়। এবার ছবি দেখো এবং মজা করো। ইচ্ছে করলে অবসরে আঁকতেও পারো।
ছবি: সংগ্রহ
ছোট্ট বন্ধুরা, ক্যারম সম্পর্কে নিশ্চয় তোমাদের ধারণা আছে। অনেকের বাড়িতে হয়তো ক্যারমবোর্ড আছে। অনেকেই ক্যারম খেলে থাকবে। এটি একটি বিদেশী খেলা। এখন অবশ্য আমাদের দেশেও...
