(গত দিনের পর)
ব্যাঙ : পাহাড় কি আকাশ ছুঁয়েছে?
শালিক : না, আকাশ আরো অনেক অনেক উপরে।
ব্যাঙ : আমি কি লাফিয়ে পাহাড়ে উঠতে পারব?
শালিক : সে সাধ্য তোমার নেই হে পাতকুয়োর ব্যাঙ। তুমি লাফিয়ে লাফিয়ে পাহাড়ের চূড়ায় উঠলেও টিকে থাকতে পারবে না। জমে পাথর হয়ে যাবে। ওই পাহাড়টির মতো আরো অনেক পাহাড় আছে পৃথিবীতে।
ব্যাঙ : আমি তো কুয়োর ভেতরের পাথরটাকেই উঁচু পাহাড় মনে করেছিলাম। ভেবেছিলাম, এর চেয়ে উঁচু বুঝি জগতে আর কিছু নেই।
ছোট্ট ব্যাঙ বিশ্বাস করতে পারছিল না এই জগৎটা এত বড়। এখানে এত বড় বিশাল আকাশ আছে, পাহাড় আছে, সাগর-নদী-খাল আছে। ব্যাঙ নিজে নিজে বলছে, সামনে যে বিশাল জলাধার, এর চেয়েও নাকি সাগর বড়! কী দেখছি এসব? কয়টি লাফ দিলে এই জগতের কিনারে যেতে পারব? (চলবে)
