ছোট্ট বন্ধুরা,
হাতির দাঁতকে বলে গজদন্ত। শুধু পুরুষ হাতির গজায় এই দাঁত। গজদন্ত বেশ লম্বা হয়- প্রায় এক মিটার পর্যন্ত। সারা দুনিয়ায় এ দাঁতের চাহিদা রয়েছে। এর দামও আকাশচুম্বী। সাধারণ মানুষ গজদন্তের তৈরি কোনো জিনিসই কিনতে পারে না অতি মূল্যের কারণে। গজদন্ত থেকে কী তৈরি করা হয়? বিভিন্ন জিনিস- মূল্যবান মূর্তি, বিলিয়ার্ড বল, অলঙ্কার ইত্যাদি। চোরাশিকারি গজদন্তের জন্য হাতি হত্যা করে। এ শিকারির কাছ থেকে গজদন্ত সংগ্রহ করে চোরাকারবারি। এদের কারণে হাতি প্রায় বিপন্ন।
-লোপাশ্রী আকন্দ