ওই জলাভূমির দানব ড্রাগন অপেক্ষা করছে রাজকন্যার জন্য। তাকে দিয়ে ড্রাগন আজ রাতে খাবার খাবে। মেষপালক শুনে অবাক হয়। বলে, একি বলছ হে কোচম্যান? এই মেয়েটিকে খেয়ে ফেলবে ড্রাগন? কেনো এমন করুণ পরিণতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে মেয়েটিকে? আমাকে খুলে বলো হে কোচম্যান।
কোচম্যান : ওই জলাশয়ের অতল তলে বাস করে ড্রাগনটি। কুৎসিত বীভৎস এক ড্রাগন। সন্ধ্যার পর সে উঠে আসবে পাতাল ফুঁড়ে। জলাভূমি থেকে উঠে আসবে কিনারে। এসে আমাদের রাজকন্যাকে নিয়ে যাবে সে। রাজকন্যার হাড় গোড় মাংস চিবিয়ে চিবিয়ে মজা করে খাবে।
মেষপালক : হায় কপাল। কে পাঠিয়েছে তোমাকে?
কোচম্যান : স্বয়ং রাজার আদেশ। রাজকন্যাকে আজ ড্রাগনের হাতে তুলে না দিলে ড্রাগন ক্ষেপে যাবে। রাতে লোকালয়ে চলে আসবে। কারো বাধা-ই মানবে না সে। তারপর মানুষের ঘরবাড়ি ভেঙ্গে চুড়মার করবে। ঘুমন্ত মানুষদেরকে ধরে গিলে গিলে খাবে। (চলবে)
ওই জলাভূমির দানব ড্রাগন অপেক্ষা করছে রাজকন্যার জন্য। তাকে দিয়ে ড্রাগন আজ রাতে খাবার খাবে। মেষপালক শুনে অবাক হয়। বলে, একি বলছ হে কোচম্যান? এই...
