(গত দিনের পর)
মেষপালক : তবুও ড্রাগনের মুখোমুখি হবো আমি। প্রথমে তাকে বুঝাতে চেষ্টা করব। তাকে বলব, কোনো জীবন্ত মানুষকে এভাবে চিবিয়ে চিবিয়ে খাওয়া যায় না।
কোচম্যান আবার গাড়ি হাঁকাতে শুরু করে। সন্ধ্যা ঘনিয়ে আসছে দ্রুত। যথাসময়ে রাজকন্যাকে পৌঁছে দিতে না পারলে কী যে বিপদ নেমে আসবে। ড্রাগনের কথা মনে হলে ভয়ে কুঁকড়ে যায় কোচম্যান। তাই আরো দ্রুত গাড়ি হাকায় সে।
সন্ধ্যা হয় হয় অবস্থা। ইতোমধ্যে তারা জলাশয়ের কিনারে চলে এসেছে। সামনে বিশাল জলাশয়। জল-কাদার মিশেল এক বিস্তীর্ণ ভূমি। জল-কাদাময় ভূমি। হাঁটু পর্যন্ত গেড়ে যায় পা। সন্ধ্যার আলোয় জলাভূমিতে আধো-অন্ধকারে ভৌতিক আবহ সৃষ্টি হয়। এমন আবহে, কোচম্যান গাড়ি থামায়। লাফিয়ে নামে সে কোচ থেকে। কোচের ভেতরের কান্নার শব্দ আরো তীক্ষè হয়। রাজকন্যা বুঝি টের পেয়েছে, পৃথিবীতে তার নিঃশ্বাস নেয়ার সময় ফুরিয়ে এসেছে। (চলবে)
(গত দিনের পর)মেষপালক : তবুও ড্রাগনের মুখোমুখি হবো আমি। প্রথমে তাকে বুঝাতে চেষ্টা করব। তাকে বলব, কোনো জীবন্ত মানুষকে এভাবে চিবিয়ে চিবিয়ে খাওয়া যায় না।...
