বলছি ছোট দ্বীপ ও ছোট দ্বীপের দেশের কথা। জানো, বিশ্বের সবচেয়ে ছোট দ্বীপ বিশপ রক ব্রিটেনের একটা দ্বীপ, আলাদা কোনো দেশ নয়। তাহলে সবচেয়ে ছোট দ্বীপের দেশের নাম নাউরু। দেশটার আয়তন মাত্র আট বর্গকিলোমিটার । পৃথিবীর বুকে নাউরু একটি স্বাধীন রাষ্ট্র। আয়তনের দিক দিয়ে পৃথিবীর তৃতীয় ক্ষুদ্রতম রাষ্ট্র।
মোনাকো ও ভ্যাটিকান সিটির পরই নাউরুর অবস্থান। তবে ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র বলে সেখানে সম্পদের কমতি নেই, দ্বীপটিতে রয়েছে ফসফেটের ভা-ার, যা তাদের ধনী করেছে। দ্বীপগুলোর মধ্যে তাই নাউরু এখন সবচেয়ে ধনী রাষ্ট্র।
আবার যদি প্রশ্ন করা হয়, সবচেয়ে বেশি দ্বীপ নিয়ে গঠিত কোন দেশ?
এর উত্তর হলো ইন্দোনেশিয়া। দেশটি ছোট-বড় মোট ১৩ হাজার ৬৬৭টি দ্বীপ নিয়ে গঠিত। তবে সব দ্বীপে মানুষ বাস করে না, সে দেশের প্রায় ৬ হাজার দ্বীপে মানুষ বাস করে।
এবার বিশপ রক দ্বীপের ছবি দেখে নাও। আকর্ষণীয় মনে হয় কি?
বলছি ছোট দ্বীপ ও ছোট দ্বীপের দেশের কথা। জানো, বিশ্বের সবচেয়ে ছোট দ্বীপ বিশপ রক ব্রিটেনের একটা দ্বীপ, আলাদা কোনো দেশ নয়। তাহলে সবচেয়ে ছোট...
