ছোট্ট বন্ধুরা,
তোমরা সবাই বৈদ্যুতিক বাল্ব চেনো, তাই না? শহরের বন্ধুদের প্রায় সবাই বাল্বের আলোয় লেখাপড়া করো, আর গ্রামের বন্ধুদের বেশির ভাগই হয়তো এ আলোয় পড়াশোনা করে থাকবে। কোনো কারণে বৈদ্যুতিক বাল্ব ভাঙলে জোরালো শব্দ হয়। বলতে পারো কেন? বৈদ্যুতিক বাল্বের মধ্যে বেশ কিছুটা বায়ুশূন্য অবস্থা থাকে। বাল্ব ভাঙলে ওই শূন্যস্থান পূরণ করতে বায়ু ছুটে আসে। এ কারণে শব্দ হয়। এবার ছবি দেখো। ইচ্ছে করলে অবসরে আঁকতেও পারো।
-ইমরুল হাসান