(গত দিনের পর)
তিন কুকুরের এমন বীরত্বপূর্ণ কাজে হতবাক মেষপালক। খুশিতে আটখানা হয়ে সে বলছে, ওয়েল ডান, ওয়েল ডান মাই ডগস। ইউ অল আর গ্রেট! কোচম্যানেরও আনন্দের সীমা নেই। এমন মানুষখেকো ড্রাগনটি আজ খতম। এ কথা শুনলে কী যে খুশি হবেন রাজা। তার কন্যা জীবন্ত ফিরে এসেছে। এর চেয়ে আনন্দের খবর আর কী হতে পারে। কোচম্যান মনে মনে ভাবছে অন্য কিছু। রাজকন্যকে ফিরে পেলে নিশ্চয় রাজা পুরস্কৃত করবেন। এই রাজকন্যাকেই হয়তো তিনি সঁপে দিতে পারেন। আর দেরি নয়, আর দেরি করা যাবে না। দ্রুত রাজার কাছে গিয়ে এমন সুসংবাদটি জানাতে হবে। তারপর স্বার্থ হাছিল করতে হবে। আমাকে আর পায় কে? কোচম্যান আর একটুও দেরি করে না। লাফ দিয়ে সে কোচে উঠে দ্রুত হাঁকাতে থাকে গাড়ি। কাউকে ধন্যবাদ দেয়ারও প্রয়োজন মনে করল না সে। দ্রুত গাড়ি হাঁকিয়ে সে রাজকন্যাকে নিয়ে প্রাসাদের দিকে গাড়ি চালাতে থাকে। প্রাসাদে গিয়েই সে সরাসরি রাজার দরবারে গিয়ে হাজির। (চলবে)