(গত দিনের পর)
এ দিকে সেই মেষপালক যুবক? সে তার কুকুর তিনটিকে নিয়ে ভোরে শহরে এসে পৌঁছে। মেষপালক শহরের কিনার দিয়ে হাঁটতে হাঁটতে এক খাবার হোটেলের কাছে চলে আসে। ছোট্ট একটি ছিমছাম খাবার হোটেল। ভোরবেলায় এখনো ভিড় জমে ওঠেনি। মেষপালক ভাবছে, এ হোটেল থেকে কিছু একটা খেয়ে নিলে হয়। কুকুরদেরকেও খাওয়াতে হবে। বড্ড ঝড়ঝাপ্টা গেছে ওদের ওপর দিয়ে। সে কুকুর তিনটিকে নিয়ে হোটেলে ঢুকে পড়ে। হোটেলের এক কোণে একটি টেবিল বেছে নেয়, তারপর বসে পড়ে। কুকুর তিনটি মেষপালকের পাশে দাঁড়িয়ে থাকে। ওয়েটার কাছে এলো। মেষপালক চারজনের খাবারের আদেশ দেয়। ওয়েটার জিজ্ঞেস করে, চারজনের কেন? আপনি তো একা?
মেষপালক : আমার কুকুরগুলোও খাবে।
ওয়েটার : ও আচ্ছা। কিন্তু স্যার, নিকটেই রাজপ্রাসাদ। রাজকন্যার বিয়ে হতে যাচ্ছে। কুকুরগুলো তো ওখানেই খেতে পাবে। (চলবে)
(গত দিনের পর)এ দিকে সেই মেষপালক যুবক? সে তার কুকুর তিনটিকে নিয়ে ভোরে শহরে এসে পৌঁছে। মেষপালক শহরের কিনার দিয়ে হাঁটতে হাঁটতে এক খাবার হোটেলের...
