ছোট্ট বন্ধুরা,
তোমরা হয়তো বিভারের নাম শুনে থাকবে। এটি দ্বিতীয় বৃহত্তম রোডেন্ট (তীক্ষè দন্তযুক্ত প্রাণী)। এরা নিশাচর এবং আধা জলজ রোডেন্ট। এরা জলবন্ধন (ড্যাম), খাল, পয়োনালী ও ছোট কক্ষবিশিষ্ট ঘর নির্মাণের জন্য বিখ্যাত। জলবন্ধন নির্মাণ করে পানি ধরে রাখে, যাতে শত্রু আক্রমণ করতে না পারে। আর বাসস্থান তৈরির উপাদান ভাসিয়ে আনার জন্য খাল খনন করে।
বিভারের পেছনের পা দুটো হাঁসের পায়ের মতো। অর্থাৎ এদের আঙুলের মাঝেও সংযোজক চামড়া রয়েছে। এ প্রাণীর চোখে পড়ার মতো শারীরিক বৈশিষ্ট্য হচ্ছে বৈঠার মতো চ্যাপ্টা লেজ। এদের লেজ আঁইশযুক্ত। পুরো জীবনকাল ধরেই এদের দেহের বৃদ্ধি ঘটে।