(গত দিনের পর)
কারাগারের খোলা গোবাক্ষ পথে ওপাশ থেকে শব্দ করে কুকুরগুলো জানান দেয় তাদের উপস্থিতি। মৃদু স্বরে ঘেউ ঘেউ করে তারা বলে, ভয় নেই প্রভু। আমরা এখনো বেঁচে আছি। তোমাকে এই কারাগার থেকে বের করে আনব। একটুখানি অপেক্ষা করো শুধু।
এবার শুরু হলো কুকুরের গরাদ ভাঙার কাজ। সরিষার গায়ের জোর অনেক বেশি। দেখতেও সে তাগড়া, উঁচা লম্বা। গায়ে তার বাঘের মতো শক্তি। বড় বড় দাঁত। সরিষা এবার জানালার শিকগুলো একটি একটি করে কামড়িয়ে বাঁকা করে ফেলে। তারপর টেনে টেনে বের করে ফেলে গোবাক্ষ থেকে। পুরো গোবাক্ষ এখন ফাঁকা। তিন কুকুর লাফিয়ে লাফিয়ে মনিবের কক্ষে ঢুকে পড়ে।
অমানিশার রাত। কারাগার কক্ষে তিন কুকুরকে নিয়ে কী করবে মেষপালক। ভাবছে সে। কুকুর তিনটি নিয়ে পালিয়ে যাবে? তা হলে তো রাজকন্যাকে ওই অপদার্থের হাতেই পড়তে হবে। না, সেটা হতে দেয়া যাবে না। রাজকন্যার জীবন তাতে বিষিয়ে যাবে। (চলবে)
(গত দিনের পর)কারাগারের খোলা গোবাক্ষ পথে ওপাশ থেকে শব্দ করে কুকুরগুলো জানান দেয় তাদের উপস্থিতি। মৃদু স্বরে ঘেউ ঘেউ করে তারা বলে, ভয় নেই প্রভু।...
