বলছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার কথা। এটি চিত্তবিনোদন আর পশুপাখি সম্পর্কে জানার অন্যতম মাধ্যম; পশুপাখি প্রদর্শনকেন্দ্র।
দক্ষিণ এশিয়ার বেশ ক’টি চিড়িয়াখানার মধ্যে ঢাকা চিড়িয়াখানা, আলীপুর চিড়িয়াখানা (কলকাতা), দিল্লি চিড়িয়াখানা, করাচি চিড়িয়াখানা ও লাহোর চিড়িয়াখানা বিখ্যাত। এগুলোর মধ্যে প্রাণীর সংখ্যা ও দর্শনার্থী আগমনের বিচারে সবচেয়ে বড় হচ্ছে ঢাকা চিড়িয়াখানা। ৭৫ হেক্টর (১৮৬ একর) আয়তনের ঢাকা চিড়িয়াখানায় প্রায় ১৯১ প্রজাতির দুই হাজার ১৫০টি প্রাণী রয়েছে।
এ চিড়িয়াখানায় বার্ষিক দর্শকের সংখ্যা ৩০ লাখের বেশি।
কী দেখবেন : ঢাকা চিড়িয়াখানায় প্রদর্শিত প্রধান প্রাণীগুলো হচ্ছে- রয়েল বেঙ্গল টাইগার, কুমির, এমু, ইম্পালা, টাপির, কালো ভালুক, ময়ূর, হরিণ, হাতি, গণ্ডার, জিরাফ প্রভৃতি।
সময়সূচি : সোম থেকে শনিবার খোলা থাকে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা (এপ্রিল- অক্টোবর); সকাল ৯টা থেকে সন্ধ্যা ৫টা (নভেম্বর-মার্চ)।
প্রবেশমূল্য : ৫০ টাকা। সাপ্তাহিক বন্ধ : রোববার (তবে রোববার অন্য কোনো সরকারি ছুটি থাকলে খোলা থাকে)। ঠিকানা : মিরপুর, ঢাকা।