(গত দিনের পর)
ভয়ার্ত গর্জন শুনেছি তাদের। ড্রাগনের মরণ চিৎকার শুনেছি। আর কালো পর্দার ফাঁক দিয়ে আমি এটাও দেখেছি যে, সেই মরণ চিৎকার ও কুকুরের ঘেউ ঘেউ শব্দের সময় কোচম্যান কোচের উপরেই বসা ছিল। সে তো জলাভূমিতে নামেনি। ড্রাগনকে সে কীভাবে হত্যা করল? রাজকন্যা বলেন, কালো পর্দার ফোঁকর দিয়ে আমি এক অচেনা যুবককে দাঁড়িয়ে থাকতে দেখেছি।
রাজার আদেশে বাইরে কুকুরের সাথে খেলা করতে থাকা মেষপালক যুবককে ডেকে আনা হলো অতিথিশালায়। রাজা এই মেষপালককে দেখিয়ে তার মেয়েকে বলেন, দেখো তো মা, এই যুবককে চেনো কিনা? এই কি সেই যুবক যাকে তুমি ড্রাগন হত্যার সময় বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছ?
রাজকন্যা এবার মেষপালকের দিকে ফিরে তাকালেন। মনে মনে ভাবলেন, বেশ তো সুপুরুষ ছেলেটি। (চলবে)
