(গত দিনের পর)
পরিপূর্ণ সুস্থ হয়ে ওঠে সে। মনেপ্রাণে অসংখ্যবার শুকরিয়া জানিয়ে সে পরীরানীকে বলে, তোমার এ ঋণ কিভাবে শোধ করব আমি, হে ক্যারাগোনানের রানী? বলো, কী চাই তোমার?
পরীরানী বলে, টাকা-পয়সা চাই না আমি, হে মনুষ্যরাজন। প্রতিদানের আশায় আমি কাউকে সাহায্যের হাত বাড়াই না। তবে, তুমি যদি দিতে চাও, একটি জিনিস চাইব আমি তোমার কাছে।
লোকটি বলে, কী সেটা, নির্দিধায় বলো। আমি সাধ্যমতো তোমার প্রতিদান দিতে চেষ্টা করব।
পরীরানী বলে, ওই যে সাগর পাড়ে টিলার চূড়া। ওখানে আপনার একখণ্ড জমি আছে। সেই জমিটুকু চাই আমি, হে মহামান্য রাজন।
তথাস্তু বলে সায় দিলো লোকটি। বলল, আর কী চাই তোমার হে পরীরানী? তুমি আমাকে সুস্থ করে তুলেছ। এই ঋণ শোধ হবার নয়। (চলবে)