ছোট্ট বন্ধুরা,
তোমরা বিভিন্ন ধরনের গ্যাস সম্পর্কে জানো। হয়তো মিথেন সম্পর্কেও তোমাদের ধারণা আছে। এটি একটি বিষাক্ত গ্যাস। এ গ্যাস সাধারণত কোথায় দেখা যায়? জলাভূমিতে। মিথেনের অপর নাম ‘মার্স গ্যাস’। জলাভূমিতে পাওয়া যায়, তাই এ নাম।
অনেক সময় বায়ুর সংস্পর্শে এসে মিথেন গ্যাস জ্বলে ওঠে। তখন একে মরীচিকা ও আলেয়া বলে ভুল করে অনেকে।
এবার ছবি দেখো। ইচ্ছে করলে অবসরে আঁকতেও পারো।
-ইমরুল হাসান