(গত দিনের পর)
বুড়ি যখন খাবারের টেবিলে বসে বসে রুটি খাচ্ছিল, দৃশ্যটি দেখে ফেলে ভদ্রলোক। সে দেখে, কোত্থেকে একটি খরগোশ এসে তার খাবার টেবিলে বসে রুটিগুলো সাবাড় করছে। এতদিন তেমন কিছু বলেনি সে। কিন্তু আজ তার মাথা গরম হয়ে যায়। সে অবশ্য জানতই না যে, এটি কোনো খরগোশ নয়। এটি হলো পাশের বাড়ির সেই কৃপণ ডাইনি বুড়ি।
এই না জানার কারণেই বিপত্তিটা ঘটে সেদিন। লোকটি ত্বরিত গতিতে তার বন্দুক এনে গুলি করে বসে খরগোশটিকে। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। ভদ্রলোকটি দেখে, চোখের পলকে খরগোশটি চলে গেল অন্যদিকে ওই কৃপণ বুড়ির বাড়ির দিকে। ভদ্রলোকও আর অপেক্ষা করল না। সেও ছুটে চলে আসে বুড়ির বাড়ি। কিন্তু ততক্ষণে বুড়ি খরগোশ থেকে আগের মনুষ্যরূপে রূপান্তরিত হয়ে যায়।
ভদ্রলোকটি বন্দুক হাতে বুড়ির বাড়ি এসে হাজির। বুড়িকে দেখে সে বলে, ক্ষমা করবেন বুড়ি মা। (চলবে)